মো. মহিউদ্দিনঃ
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তিতে বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শ্রদ্ধা ও ভালোবাসায় বাঘাইছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসের প্রথম প্রহরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি থানা, আনসার ভিডিপি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার সহ বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
