বরকল প্রতিনিধিঃ
বরকল উপজেলা যুব সমাজের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ভুষণছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রশাসক মোঃ আব্দুস সালাম।
এসময় স্বপ্নচূড়ার প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, ভূষণছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, স্বপ্নচূড়ার সিনিয়র সহ-সভাপতি মোঃকবির, স্বপ্নচূড়ার সাধারণ সম্পাদক মোঃ সুমন, ভূষণছড়া বাজার ব্যবসায়ী, মোঃ সগির, আলামিন ডাক্তার, শিবলুর রহমান, আব্দুর রহমান, বেল্লাল, আমির, মুস্তাফিজ সহ বিভিন্ন শিক্ষক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে নৈতিকতা, ঐক্য ও সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

