তসলিম উদ্দিনঃ
বরকল ছোট হরিণা ১২ বিজিবি জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
রোববার (২২ শে ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী কিয়াংপাড়া গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনষ্ঠিত হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবার কর্মসূচির আওতায় ১৫৩জন বিভিন্ন বয়সী রোগীর মাঝে চিকিংসা সেবা প্রদান করেন, ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান।
এসময় তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এদিকে বিজিবির এই মানবিক উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় লোকজন সহজে শহরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা। এখানে বিজিবির চিকিৎসা সেবা তাদের একমাত্র ভরসা।
এবিষয়ে ১২বিজিবি জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বাংলাদেশের সীমান্ত রক্ষার পাশাপাশি এই এলাকার অসহায় ও পিছিয়ে পড়া দুস্থ্য জনগনের কথা মাথায় রেখে আমরা এই দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এই বিজিবি কমান্ডার।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে সেনা অফিসার, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

