বরকল প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বরকলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় ২নং বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রোববার (১৫ মার্চ) সন্ধায় উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ২নং বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বরকল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. হানিফ, সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বরকল উপজেলার আহবায়ক মো. মাসুদ করিম, বরকল উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ২নং বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হারুন শিকদার, বরকল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবুল চাকমা, বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ ও বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

