মাহাদী বিন সুলতানঃ
পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রকল্পের উইমেন্স এডুকেশন ফর এডুকেশন এন্ড এম্পাওয়ারমেন্ট (উইভ) এর আয়োজনে নানিয়ারচরে নারী নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শাফাকাত বিন ফরিদ।
অনুষ্ঠানে বক্তারা নারী নির্যাতন, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রথাগত সামাজিক ব্যধি, প্রযুক্তিগত সহায়তা, সামাজিকভাবে এর প্রতিকার বিষয়ে উদ্যোগ গ্রহণ ও ভুক্তভোগী নারী কে দ্রুত আইনের আওতায় আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উইভ প্রতিষ্ঠাতা নাইউ প্রু মারমা মেরী, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিয়া চাকমা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই মো. মোয়াজ্জেম, উইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী প্রনয়ণ চাকমা, মনিটরিং অফিসার ওহিন স্যুই রোয়াজা, প্রোগ্রাম কাম ট্রেইনার রুনু চাকমা, কমিউনিটি মবিলাইজার মংসাপ্রু মারমা ও তুনিকা খীসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

