বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ভুষনছড়া বাজার ও এরাবুনিয়া বাজার এলাকায় ১২বিজিবি ছোট হরিনা জোন এক জনসচেতনতা মুলক সভার আয়োজন করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ ভুষনছড়া ইউনিয়নের ভুষনছড়া ও এরাবুনিয়া বাজারে ভুষনছড়া এবং এরাবুনিয়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনমূলক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এলাকার জনসাধারণকে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবার তথ্য জানানো এবং, ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
