প্রেস বিজ্ঞপ্তিঃ
১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনে বদ্ধ পরিকর ছিলো।
সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ফলে অত্র বরকল উপজেলার নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করেছে।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর ৪১০ বর্গ কিঃ মিঃ পার্বত্য দূর্গম এবং নদী বেষ্টিত এলাকায় জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে বরকল ব্যাটালিয়ন নৌ-পথ এবং পায়ে হেঁটে পার্বত্য এলাকার ০৩টি উপজেলার সর্বমোট ১০টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোতায়েন হয়েছিলো।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর প্রত্যেক সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় নিরলস ভাবে কাজ করেছে। বরকল এলাকাবাসী মনে করে যে, নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনের মাধ্যমে ভবিষ্যতেও বরকল ব্যাটালিয়ন এ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

