মাহাদী বিন সুলতানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিপুল ভোটে জয়লাভ করায় শুভেচ্ছা বিনিময় করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীর বিশাল বহর নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দেশের সর্বোচ্চ রেকর্ড ১লক্ষ ৭০হাজার ৭০২ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২লক্ষ ১হাজার ৫৪৪ ভোট। জেলার মোট ভোটার ৫লক্ষ ৯হাজার ২শত ৬৭জন।

