নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগ্রাবাদ মা শিশু ও জেনারেল হাসপাতালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমানের মমতাময়ী মাতা বেগম নুসরাত আক্তার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭২বছর বয়সে মৃত্যুকালে তিনি ৪সন্তান ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এদিকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মায়ের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং গভীরভাবে শোক জানিয়েছেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

