মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নানিয়ারচর মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ উদ্দিন চৌধুরী, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, নানিয়ারচর থানার ওসি মো. তৌফিকুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা আবুল কাশেম, জেলা জাসাসের আহ্বায়ক মোঃ কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস মিয়া, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম ছগির সহ নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আপনাদের পরিশ্রমের ফলে আজ ২৯৯নং সংসদীয় আসনে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ফলে অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পদে দ্বায়িত্ব পেয়েছেন। এই বিজয় আপনাদের।
পরে নানিয়ারচর মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।

