নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলার ৩টি ইউনিয়নে সার ডিলার নিয়োগ ও সার বিতরণের নিমিত্তে মাঠ পর্যায়ে মাঠ পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া।
বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আবেদনের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণে আবেদনকারী যাচাইয়ে মাঠ পরিদর্শন করেন তিনি।
এদিন কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া ১৭জন আবেদনকারীর আবেদন যাচাইয়ে তাদের স্থাপনা, গোডাউন এর ধারণ ক্ষমতা সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও সংশ্লিষ্ট দপ্তরের অফিসারেরা উপস্থিত ছিলেন।
