নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে নানিয়ারচরে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ।
সোমবার সকালে নানিয়ারচর উপজেলার গর্জনতলী, ভাঙ্গামুড়া ও কমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় শিক্ষার্থী পঠন দক্ষতা, গাণিতিক দক্ষতা, ডিজিটাল কনটেন্ট ভিত্তিক পাঠদান, এসএমসি, পিটিএ, মা ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, শিক্ষার্থীর উপস্থিতি, বার্ষিক পাঠ পরিকল্পনা, শিক্ষক সহায়িকা ভিত্তিক এবং পাঠ পরিকল্পনা ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
পরিদর্শনকালে ইউপিইটিসি সরওয়ার কামাল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চাকমা, রিটন চাকমা, রাশেল চাকমা ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

