নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে নানিয়ারচর উপজেলার ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামরা স্থাপন কাজ শুরু হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামরা স্থাপন কাজ পরির্দশন করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোট ১৪টি কেন্দ্র নির্বাচন করা হয়েছে। এতে ৭৭টি স্থায়ী ও ২টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে। এবং বিশ হাজার নয় শত সাতাশ জন পুরুষ ও বিশ হাজার ৩৭ জন নারী ভোটার সহ মোট ৪০হাজার ৯৬৪জন ভোটার রয়েছে।

