নিজস্ব প্রতিনিধিঃ
২০২৫-২৬অর্থবছরে প্রনোদণা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানিয়ারচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদ বীজ (কন্দ) ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও হলুদ বীজ বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসময় ২০জন কৃষকের মাঝে ১০০কেজি হারে বারি হলুদ বীজ ও ১০কেজি হারে সার বিতরণ করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হারুন মিয়া সহ উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।
