নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানিয়ারচরে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দাবি পূরণে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন বিএনপি নেতা মো. নুরুজ্জামান।
বুধবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বগাছড়ি বাজার এলাকায় ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান স্থানীয়দের সাথে মুক্ত আলোচনা করেন। একইসাথে তিনি স্থানীয়দের বিভিন্ন দাবি পূরণে ব্যাপারে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। বক্তব্যে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান বিএনপির এই নেতা।
এসময় নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম বড় মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সফি, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদল আহ্বায়ক বাবু সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না ও তাঁতি দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বাঘাইছড়ি উপজেলার প্রচারণা শেষে ফেরার পথে নানিয়ারচরের সভাস্থলে যোগ দেন ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

