নিজস্ব প্রতিনিধিঃ
বহুল আলোচিত ‘ডেভিল হান্ট’ মামলার তদন্তে রাঙামাটিতে এক আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন স্বর্ণটিলা এলাকা থেকে মোঃ ইয়াসিন (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত মো. ইয়াসিন রাঙামাটি পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। তিনি রাঙামাটি পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কোতয়ালী থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে থানার এফআইআর নং-৫ (তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৪), জিআর নং-১৪০ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৫০৬/৩৬৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বৃহস্পতিবারই সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

