বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ের জিরারখামার এলাকায় জ্বালানি তেলের পাচার ও অবৈধ মজুদ ঠেকাতে জনসচেতনতামূলক সভা করেছে ছোট হরিনা জোন (১২বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ তৈবাংছড়া এলাকায় জিরারখামার বিজিবি ক্যাম্প কমান্ডার এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান জ্বালানি সংকটে সীমান্তে জ্বালানি তেল পাচার, মজুদ, মাদক পাচার ও বিভিন্ন বিষয়ে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে সচেতন থাকতে বলা হয়।
এলাকার জনসাধারণকে অবৈধ মজুদদারি, মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কেও আলোচনা করা হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

