নিজস্ব প্রতিনিধিঃ
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই শিরোনামে নানিয়ারচরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে নানিয়ারচর উপজেলা মাঠে এক র্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
র্যালীটি নানিয়ারচর উপজেলা মাঠ হতে শুরু হয়ে নানিয়ারচর উপজেলা প্রধান সড়ক ও ডাকঘর এলাকা হয়ে উপজেলা মাঠে এসে শেষ হয়।
পরে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোজাম্মেল হক কে ২বান ঢেউটিন ও ১বস্তা শুকনো খাবার বিতরণ করেন।

