নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ধানের শীষ প্রতীকে কাউখালীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কাউখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও জিয়া পরিষদের সভাপতি সুবাশ চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া ও বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেন, পোলিং এজেন্ট প্রশিক্ষক ও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ নাসির খান। অনুষ্ঠানে ২শতাধিক পোলিং এজেন্ট কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

