নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি জাতীয়তাবাদী ওলামা দল।
সোমবার বিকেলে রাঙামাটির আয়োজন রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মামুনুর রশিদ মামুন, সিঃ যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক মুজিব, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইব্রাহিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পরে জিয়া পরিবারের মরহুম সদস্যদের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।

