নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে কঠোর নিরাপত্তা, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গণনা ও পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফলাফল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাতে নানিয়ারচর উপজেলায় নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ফলাফল পরিবেশন করা হয়।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নানিয়ারচরে ফুটবল প্রতীকে ৯৭৩১ ভোট, ধানের শীষ ৬৫৫৫ ভোট, রিক্সা ৭৫৩ভোট, হাতপাখা ২৯৪ভোট, লাঙ্গল ২৫৫ভোট, কোদাল ৫৮ভোট ও ট্রাক প্রতীকের প্রার্থী ৩১ভোট পেয়েছে। এছাড়াও ২৩৪টি পোস্টাল ভোট রয়েছে। যা ভোটাররা জেলা পোস্ট অফিসের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে প্রেরণ করবেন।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা জেরিন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক দেকান্দার, নানিয়ারচর উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রাজনৈতিক দলের নেতা এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে থেকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নানিয়ারচরের ১৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে গণভোট ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপির সদস্যরা কঠোর নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহণে প্রশাসন কে সার্বিক সহযোগিতা করে।

