মাহাদী বিন সুলতানঃ
এবার পরিবারের আর্থিক অনটনে থাকা এক মাদ্রাসা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর উপজেলার ২ ছাত্রনেতা। রাঙামাটি আল আমিন মাদ্রাসার এক মেধাবী শিক্ষার্থী কে অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেশনের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় ওই ছাত্রীর বাড়ি গিয়ে তার হাতে এই শিক্ষা সহায়তা তুলে দেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সাইফ।
এবিষয়ে ছাত্রদল নেতারা জানান, নানিয়ারচরে কোন শিক্ষার্থী পারিবারিকভাবে শিক্ষার খরচ যোগাতে অক্ষম হলে আমরা তার পাশে দাড়াঁতে চাই। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে আছ, পাশে থাকবে।
এসময় উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. রমজান আহমেদ সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

