নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারী ও ইফতার মাহফিলের প্রস্তুতি ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এর সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম , সহ সভাপতি রণ বিকাশ চাকমা, তুতি মিয়া, যুগ্ম সম্পাদক ইউনুছ মিয়া, নুর জামাল হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ সানাউল্লাহ, ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার, সদস্য সচিব মোঃ আলী, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসাইন, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ যুবদল, ছাত্রদল, শ্রকিক দল, কৃষক দল এবং ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারী পালন ও ইফতার মাহফিলের প্রস্তুতি বিষয়ে নানা দিক নির্দেশনা ও প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।

