মেহেদী হাসানঃ
পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

