নিজস্ব প্রতিনিধিঃ
অবৈধ পার্কিং রোধে রাঙামাটিতে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় অবৈধ পার্কিং রোধে এই অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে ট্রাফিক বিভাগের সার্জেন্ট বিশ্বজিৎ জানান, ট্রাফিক ইন্সপেক্টর সাইফুর রহমান এর নের্তৃত্বে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ পার্কিং রোধে ট্রাফিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সড়ক পরিবহন আইন ২০২৮ অনুযায়ী ২জনকে আড়াই হাজার টাকা হারে মোট ৫০০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। যত্রতত্র অবৈধ পার্কিং রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
