মাহাদী বিন সুলতানঃ
দীর্ঘদিনের গণমানুষের প্রাণের দাবি নানিয়ারচর-লংগদু সড়কে উন্মোচিত হলো সম্ভাবনার দ্বার। সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এই সড়কের এলাইনমেন্ট (নকশা সড়ক) তৈরী করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ এর উদ্যোগে লংগদু হতে নানিয়ারচরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।
এসময় অর্ধশতাধিক মোটর সাইকেলে চড়ে শতাশিক আরোহী এই ভঙ্গুর সড়ক প্রদক্ষিণ করে নানিয়ারচর জেলা পরিষদ রেষ্ট হাউজ এসে মিলিত হয়।
জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ জানান, নানিয়ারচর লংগদু সড়কটি দীর্ঘদিন ধরে ব্লক ছিল। রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ১৯৮৬ সালের সড়ক জনপদের এই এলাইনমেন্ট টা আমরা উদ্ধার করেছি। নানিয়ারচর উপজেলার সাথে লংগদু উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন হলো এবং যোগাযোগ, ব্যবসা বানিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। সড়ক ও জনপদ বিভাগ কে আমরা অনুরোধ করবো জনগুরুত্বপূর্ণ এই সড়কটি উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
